বাংলাদেশের বেশিরভাগ মানুষই জীবনে কোন না কোন সময় আসহনীয় ঘাড় ব্যথায় আক্রান্ত হয়ে থাকেন ।

ঘাড় ব্যথার কারণ

  • শিশুদের ক্ষেত্রে টরটিকলিস বা হঠাৎ ঘাড়ের মাংসপেশি টেনে ধরা।
  • তরুণদের ক্ষেত্রে সারভাইক্যাল রিবস, সারভাইক্যাল ডিক্স প্রলেপস বা সারভাইক্যাল ডিস্ক ডিজিজ।
  • বয়স্কদের ক্ষেত্রে সারভাইক্যাল স্পনডাইলোসিস, সারভাইক্যাল স্পনডাইলোলিসথেসিস, সারভাইক্যাল ক্যানেল স্টেনোসিস।
  • সারভাইক্যাল ডিক্স প্রলেপস বা হারনিয়েশন, অস্টিওপরোসিস বা হাড়ের ক্ষয় ও ভঙ্গুরতা রোগ, সারভাইক্যাল অস্টিও-আর্থ্রাইটিস, হাড়ের ইনফেকশন, ডিস্কাইটিস, হাড় ও স্নায়ুর টিউমার ইত্যাদি।

কারণ যেটাই হোক ঘাড় ব্যথায় তীব্র যন্ত্রণা হতে পারে। সেই সাথে দুর্বলতা, অসাড় অনুভূতি, মাথা ব্যথা কিংবা কোন কিছু ধরতে বা ভারি কিছু তুলতেও সমস্যা হতে পারে। ঘাড় ব্যথা উপশমে আমাদের ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর।

Scroll to Top