আর্থ্রাইটিস বলতে সাধারণত অস্থিসন্ধি বা জয়েন্টের প্রদাহকেই বোঝানো হয়। এটি নির্দিষ্ট একটি রোগ নয়। অস্থিসন্ধি, অস্থিসন্ধির আশপাশের মাংসপেশি, টেনডন ইত্যাদির অনেকগুলো অসুখ একসঙ্গে আর্থ্রাইটিস নামে পরিচিত। তবে সবচেয়ে বেশি হয় অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস।

আর্থ্রাইটিসের কারণ

  • অন্যতম কারণ বয়োবৃদ্ধি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তরুণাস্থিতে পানির পরিমাণ বাড়তে থাকে এবং প্রোটিনের পরিমাণ কমতে থাকে। সেজন্য তরুণাস্থিও ক্ষয় হতে থাকে।
  •  শারীরিক ওজন বেশি থাকলে
  • অস্থিসন্ধিতে যেকোনো ধরনের আঘাত পেলে অস্টিওআর্থ্রাইটিস হতে পারে

আর্থ্রাইটিসের সঠিক চিকিৎসা না হলে যত দিন যাবে পেসেন্ট তার দেহের জোড়ার কর্ম ক্ষমতা বা নড়াচড়ার ক্ষমতা হারায় এবং জোড়া সম্পূর্ণ অকেজো হয়ে রোগী পঙ্গুত্ব বা ডিজএবলড হয়ে পরে। আমাদের মেফেয়ার ওয়েলনেস ক্লিনিকে দ্রুত রোগ নির্ণয় করে অভিজ্ঞ ফিজিওথেরাপির মাধ্যমে কার্যকরী চিকিৎসা পেতে পারেন।

Scroll to Top